কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিএ নিয়ন্ত্রণ কক্ষ চালু হচ্ছে কাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

রোববার (২৫ জুন) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত আট দিন নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। নিয়ন্ত্রণ কক্ষ ও নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন বিআরটিএ উপপরিচালক প্রশাসন মোহাম্মদ আব্দুর রাজ্জাক (০১৭১১-০০৭ ৮৫৭)।

বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ ও ডিএমটিসিএলের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয়ে নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর-৫৫০৪০৭৩৭ এবং মোবাইল নম্বর-০১৫৫০-০৫১ ৬০৬। বিআরটিএ পক্ষ থেকে অথরিটি পরিচালক (অপারেশন) লোকমান হোসেন মোল্লাকে ফোকাল পারসন হিসেবে নিয়োগ করা করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে গত ১৮ জুন নিয়ন্ত্রণ কক্ষ চালুর আদেশ জারি করা হয়।

বিআরটিএ কর্মকর্তারা জানান, নিয়ন্ত্রণ কক্ষে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট বিভাগের লোকজন। সড়কপথে ঈদযাত্রায় যে কোনো ধরনের সমস্যা, ভোগান্তি, দুর্ঘটনা জানানো যাবে এই নম্বরে। যে কেউ ফোন করে সদস্যার কথা জানাতে পারবেন। সে অনুযায়ী নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১০

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১১

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৪

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৫

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৬

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৭

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৯

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

২০
X