কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তাজরীন ফ্যাশন্সের অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার বিচার ও পুনর্বাসনের দাবি

তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। ছবি : কালবেলা
তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। ছবি : কালবেলা

তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যার ১১ বছরে খুনি মালিক দেলোয়ারের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।

শুক্রবার (২৪ নভেম্বর) আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন্স গার্মেন্টে অগ্নিকাণ্ডে শ্রমিক হত্যাকাণ্ডের ১১ বছর । সকাল সাড়ে ৮টায় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মী ও তাজরীনের আহত শ্রমিকরা নিহত শ্রমিকদের সংগ্রামী স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিহতদের স্মরণে বক্তারা বলেন, শ্রমিক হত্যাকাণ্ডের ১১ বছর পার হয়ে গেলেও খুনি মালিক দেলোয়ারের বিচার এখনও হয়নি। অগ্নিকাণ্ডের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয় অক্টোবর ২০১৫। বিগত ৮ বছরে সাক্ষ্য গ্রহণের জন্য সর্বমোট ৫৬টি তারিখ ধার্য ছিল। এর মধ্যে মাত্র ৮ দিন রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করেছে। মামলার অভিযোগপত্রে উল্লিখিত ১০৪ জনের মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে । ক্ষমতার সান্নিধ্য, টাকার গরম মামলার গতিকে মন্থর করে, এই ক্ষেত্রেও করেছে। বিচারকার্য পরিচালনায় রাষ্ট্রের এই ব্যবস্থাগত ঔদাসীন্য মালিকের রক্ষাকবচ। অগ্নিকাণ্ডের জন্য দায়ী মালিকসহ সকল অভিযুক্তের বিচার দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, অগ্নিকাণ্ডে মারাত্মক আহত কর্মক্ষমতা হারানো কয়েকশ’শ্রমিক এখনও সম্মানজনক কোনো ক্ষতিপূরণ পাননি। প্রতিশ্রুতি অনুযায়ী নিহত আহত শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার খরচ কেউ বহন করছে না। আমরা হত্যাকাণ্ডের বিচারসহ নিহত আহত শ্রমিক পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ, পুনর্বাসনের দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X