বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে বিয়ে করলেন জিয়া মানেক

জিয়া মানেক ও বরুণ জৈন। ছবি : সংগৃহীত
জিয়া মানেক ও বরুণ জৈন। ছবি : সংগৃহীত

অনেকটা গোপনে বিয়ে করলেন ‘গোপী বহু’ খ্যাত অভিনেত্রী জিয়া মানেক। দীর্ঘদিনের বন্ধু অভিনেতা বরুণ জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জিয়া মানেক তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি প্রকাশ করেন।

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, বিয়েতে সোনালি রঙের শাড়ি পরেছেন জিয়া, সঙ্গে সোনার গহনা ও লাল চুড়ি। অন্যদিকে, বরুণ পরেছেন সোনালি রঙের শেরওয়ানি।

আর ছবির ক্যাপশনে জিয়া মানেক লিখেছেন, ‘ঈশ্বর এবং গুরুদের কৃপায়, সকলের ভালোবাসায়, আমরা আজ এই চিরন্তন সম্পর্কে আবদ্ধ হলাম; হাত ধরাধরি করে, হৃদয় দিয়ে হৃদয়ে। আমরা দুজন বন্ধু ছিলাম, আজ থেকে আমরা স্বামী-স্ত্রী।'

তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও লিখেছেন, ‘জীবনের বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তোলার জন্য যারা ভালোবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছা পাঠিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে, এখন থেকে শুরু একসঙ্গে হাসি, রোমাঞ্চ, স্মৃতি এবং একতার নতুন যাত্রার।’

উল্লেখ্য, ‘সাথ নিভানা সাথিয়া’ ধারাবাহিকে ‘গোপি বহু’ চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেন জিয়া মানেক। এদিকে জিয়া মানেক ও বরুণ ‘তেরে মেরে সাথ রহে’ নামে টিভি ধারাবাহিকে একসঙ্গে কাজ করেন। যেটি ২০২১ সালে করোনা সংকটের সময়ে এটি প্রচার হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X