কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জলাশয় ভরাট করে বিএডিসির ল্যাব নির্মাণ বন্ধে প্রধানমন্ত্রীকে চিঠি

জলাশয় ভরাট করে ঢাকার মিরপুরের গৈদারটেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) টিস্যু কালচার ল্যাব নির্মাণকাজ চলছে। ছবি : সংগৃহীত
জলাশয় ভরাট করে ঢাকার মিরপুরের গৈদারটেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) টিস্যু কালচার ল্যাব নির্মাণকাজ চলছে। ছবি : সংগৃহীত

ড্যাপে (ডিটেইল এরিয়া প্লান) চিহ্নিত ১২ একর জলাশয় ভরাট করে ঢাকার মিরপুরের গৈদারটেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) টিস্যু কালচার ল্যাব নির্মাণকাজ বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে নাগরিক সমাজ। জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত বুধবার চিঠিটি পাঠানো হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে নাগরিক সমাজের পক্ষে সই করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল, নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুখ ফয়সল, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) গবেষণা অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকায় জলাধার ও জলাভূমির পরিমাণ ছিল ২০.৫৮ শতাংশ, যা ২০২৩ সালে কমে হয়েছে ২.৯১ শতাংশ। একটি আদর্শ শহরে ১০ থেকে ১২ শতাংশ জলাশয় থাকার কথা তার বিপরীতে রাজধানীতে রয়েছে মাত্র ২.৯১ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। জলাশয়সমূহ ভরাটের প্রত্যক্ষ প্রভাব; সামান্য বৃষ্টিতে ঢাকা মহানগরে প্রচণ্ড ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতাকে চিহ্নিত করেছেন নাগরিক সমাজ।

‘উন্নয়নের নামে জলাশয় ভরাট করা যাবে না’— প্রধানমন্ত্রীর এমন অনুশাসন এবং ঢাকার আশপাশের নদী ও খাল উদ্ধারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আধুনিক-পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের লক্ষ্যে গৃহীত প্রকল্প বাস্তবায়নের জন্য ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-৩৫) এ জলাশয় হিসেবে চিহ্নিত এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত মিরপুর মৌজাস্থিত গৈদারটেক এলাকায় ১২ একর জলাশয় ভরাট করেছে। জলাশয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াটার রেগুলেটরি পন্ডের সীমানার মধ্যে অবস্থিত। জলাবদ্ধতার চরম সংকটে থাকা এ নগরীর মিরপুর এলাকার পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ আধার এ জলাশয়। জনগুরুত্বপূর্ণ এ জলাশয় রক্ষায় হাইকোর্ট বিভাগে দায়েরকৃত একটি জনস্বার্থমূলক মামলার (নং ৯৬২৪/২০২৩) প্রেক্ষিতে ১৩ আগস্ট হাইকোর্ট বিভাগ উল্লিখিত জলাশয়ে পুনরায় মাটি ভরাট করে। যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে নির্দেশ প্রদান করেছেন এবং আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন এ আদেশ স্থগিত করে হাইকোর্ট বিভাগে মামলাটি শুনানির আদেশ দিলে, বর্তমানে তা শুনানির অপেক্ষায় রয়েছে।

চিঠিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ভরাটের সব কার্যক্রম বন্ধে এবং ভরাটকৃত অংশ পুনরুদ্ধারপূর্বক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নাগরিক সমাজ। তাদের বিশ্বাস প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও আন্তরিকতায় মিরপুর মৌজাস্থিত গৈদারটেক এলাকায় ডিটেইল্ড এরিয়া প্ল্যান (২০২২-৩৫)-এ চিহ্নিত জলাশয় পুনরুদ্ধার সম্ভব হবে এবং নগরীর জলাশয় সুরক্ষায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X