ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:৫২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

ব্যাটারি চুরির অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার যুবদল কর্মী হাবিবুর রহমান হাবিব ওরফে সুজন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার যুবদল কর্মী হাবিবুর রহমান হাবিব ওরফে সুজন। ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে গাড়ির ব্যাটারি চুরির অভিযোগে হাবিবুর রহমান হাবিব নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর মিলগেট বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২৯ জুন রাত ১টার দিকে ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হাবিবুরের বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের ব্যাটারি উদ্ধার করে।

গ্রেপ্তার যুবদল কর্মী হাবিবুর রহমান হাবিব ওরফে সুজন (৩২) ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারপুর গ্রামের মো. বাছেদের ছেলে।

ব্যাটারি চুরি হওয়া গাড়ির মালিক যুবদল নেতা আরিয়ান রুবেল বলেন, গত রমজান মাসের ২০ রোজার দিকে ট্রাকটি আবুল হাশেম বকুল মেম্বারের বোর্ড মিলের সামনে পার্কিং করে রাখা হয়। তার কিছুদিন পরে ওই গাড়ি থেকে ব্যাটারি, চাকা, তেলসহ প্রয়োজনীয় গাড়ির বিভিন্ন সরঞ্জামাদি চুরি হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। চুরির বিষয়টি আমি ঈদের তিন দিন আগে জানতে পারি। জানার পরপরই কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করি।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোর্শেদ কালবেলাকে বলেন, ব্যাটারি চুরির অভিযোগে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। চুরির মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X