কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মেয়র তাপসের গাড়িবহর আটকে বিক্ষোভ

মেয়র তাপসের সঙ্গে কথা বলার জন্য তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন ধলপুর সিটি পল্লির বাসিন্দারা। ছবি : কালবেলা
মেয়র তাপসের সঙ্গে কথা বলার জন্য তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন ধলপুর সিটি পল্লির বাসিন্দারা। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলার জন্য তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন ধলপুর সিটি পল্লির বাসিন্দারা। এ সময় শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর ধলপুরে ডিএসসিসির মালিকানাধীন ৪ ও ৫ তলাবিশিষ্ট দুটি ভবনে দক্ষিণ সিটিতে অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের জন্য ৫টি আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়রের গাড়ি আগেই পার হয়ে যাওয়ায় অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলরের গাড়ি বিক্ষোভকারীরা প্রায় আধা ঘণ্টা আটকে রাখেন। এ সময় তারা গাড়ির ওপর হাত ও কপাল চাপড়ে বিলাপ করেন এবং মেয়রের সঙ্গে কথা বলতে চান। পরে ডিএসসিসি কর্মকর্তাদের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেন।

বিক্ষোভকারীরা বলেন, ১০ মাস আগে ২৩০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। তখন বলা হয়েছিল বস্তি থেকে না সরলে পুলিশ, বিজিবি, আনসার এসে আমাদের গরম পানি দিয়ে উঠিয়ে দেওয়া হবে। এসব ভয় দেখানোর পরেও আমরা উঠিনি। এরপর সিটি করপোরেশনের লোক এসে সিটি করপোরেশনের গাড়ি দিয়ে আমাদের উচ্ছেদ করে।

বিক্ষোভকারীরা আরও বলেন, আমাদের দলিল আছে। তাও আমাদের কেন উচ্ছেদ করল? ১৯৮২ সালে আমরা কমলাপুরে বসবাস করতাম। এরশাদ সরকার আমাদের এখানে পুনর্বাসন করে। সেই থেকে আমরা এখানেই আছি। আমাদের কোনো নোটিশ না দিয়েই এভাবে উচ্ছেদ করে অন্যায় করা হয়েছে।

এক বিক্ষোভকারী বলেন, আমরা মেয়রের সঙ্গে কথা বলার জন্য আসছি। সামনে নির্বাচন। আমরা কী এ দেশের নাগরিক না? আমরা শুধু মেয়রের সঙ্গে একটু কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। ১১ মাস আগে কাউন্সিলর বলেছিলেন আমাদের ঘর দেবেন। কিন্তু দীর্ঘ ১০-১১ মাস ধরে আমরা রাস্তার ওপর পেপার বিছিয়ে ঘুমাই। তিন মাসের মধ্যে পুনর্বাসনের কথা থাকলেও তা করেনি।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর বাদল সরকারের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার কালবেলাকে বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। দাবি-দাওয়া নিয়ে তারা (বস্তিবাসী) সড়কে দাঁড়িয়েছিলেন বলে শুনেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X