কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

ঘরে বসেই যেভাবে জানা যাবে নির্বাচনী সব তথ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবারের জাতীয় নির্বাচনে ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি। এর মধ্যে তরুণ ভোটারের সংখ্যা আড়াই কোটি। এতে বলাই যায় ভোট নিয়ে তরুণদের আগ্রহ এবার বেশি। এ জন্য তরুণদের কাছে নির্বাচনের সব তথ্য যথাসময়ে পৌঁছে দিতে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৬ জানুয়ারি) রাত পর্যন্ত অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ১০ হাজারের বেশি বার ডাউনলোড হয়েছে। ভোটের দিন অ্যাপটির ডাউনলোড আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অ্যাপটিতে নির্বাচন সংক্রান্ত তথ্য, ফলাফল ও বিশ্লেষণ নামে তিনটি মেন্যু রয়েছে।এ ছাড়াও অ্যাপটিতে থাকা পাঁচটি সুবিধার চারটিই এদিন থেকে কাজে লাগবে ভোটারদের। ভোটকেন্দ্রের অবস্থান থেকে শুরু করে অ্যাপ থেকেই ভোটগ্রহণ চলাকালে প্রতি দুই ঘণ্টা অন্তর কেন্দ্রভিত্তিক ভোট পড়ার হার জানা যাবে ঘরে বসেই।

অ্যাপটি ইনস্টল করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড বা আইফোন ফোনের স্টোর থেকে Smart Election Management BD ইনস্টল করতে হবে। অ্যাপটি চালু করা হলে ইসির লোগো সংবলিত পেজ আসবে। কিছুক্ষণের মধ্যে ভাষা (ইংরেজি ও বাংলা) নির্বাচন করতে বলা হবে।

অ্যাপ ব্যবহার করবেন যেভাবে

অ্যাপটি ইনস্টল করার পর ভোট সংক্রান্ত তথ্য দেখতে জন্মতারিখ ও এনআইডি নম্বর দিয়ে ‘যাচাই করুন’ অপশনে ক্লিক করতে হবে। হোম পেজের সার্চ ভোটকেন্দ্র অপশনে জন্মতারিখ ও এনআইডি কার্ডের নম্বর দিয়ে ভোটার নম্বর, ভোটিং ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম, ঠিকানা ও ছবি, গুগল ম্যাপে কেন্দ্রের অবস্থান জানা যাচ্ছে।

এ ছাড়া ভোটারের সংসদীয় আসনের প্রার্থীর নাম, প্রতীক, হলফনামা, আয়কর রিটার্ন এবং নির্বাচনী ব্যয় ও ব্যক্তিগত সম্পদের বিবরণীও জানা যাচ্ছে এখান থেকে। অর্থাৎ হোম পেজ থেকেই একজন ভোটার তার ভোটকেন্দ্র কোনটি এবং লোকেশন কোথায় তা জানতে পারছেন অ্যাপটি ইনস্টল করার পরই।

অ্যাপের তথ্য মেন্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের পাশাপাশি একাদশের তথ্যও আছে। যেকোনো একটি নির্বাচন করার পর আসনগুলোর তথ্য, একনজরে, নিবন্ধিত দলগুলোর ও নোটিশ বোর্ড বাটন আছে। আসনগুলোর তথ্যে বিভাগভিত্তিক আসন, সেই আসনের মোট ভোটার, মোট কেন্দ্র, প্রার্থী পরিচিতি ও প্রতিটি কেন্দ্রের ঠিকানা মিলছে।

অ্যাপে ফল দেখবেন যেভাবে

ফলাফল মেন্যুতে আপনার আসন ও সব আসন নামে দুটি মেন্যু আছে। ভোটের দিন ‘আপনার আসন’মেন্যু থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ফলের সংক্ষিপ্ত বিবরণী, বেসরকারিভাবে গণনায় এগিয়ে থাকা প্রার্থীর নাম, কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যাবে।

বিশ্লেষণ মেনুতে ফল প্রকাশের পর তার বিশ্লেষণ দেখা যাবে। এখানে সব ফলই দেখাবে গ্রাফিক্যাল ইন্টারফেসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X