কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ১০:২৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৭২ দিনে ৫০৫ গাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর 

জাতীয় প্রেস ক্লাবের সামনে সহিংসতামুক্ত পথের দাবিতে শান্তি সমাবেশ করেছে সেভ দ্য রোড। ছবি : সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের সামনে সহিংসতামুক্ত পথের দাবিতে শান্তি সমাবেশ করেছে সেভ দ্য রোড। ছবি : সংগৃহীত

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা জানিয়েছেন, ৭২ দিনে ৫০৫ গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আর এসব অগ্নিসংযোগে নিহত ১২ এবং আহত হয়েছেন ৬৪৩ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৪৬ কোটি ২৪ লাখ টাকা।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সহিংসতামুক্ত পথের দাবিতে শান্তি সমাবেশে এসব তথ্য জানান তিনি।

বাস-ট্রেনসহ বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগের সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শান্তা ফারজানা বলেন, গত ২৮ অক্টোবর থেকে সারা দেশে সহিংসতার রাজনীতি দানা বেঁধে উঠেছে। সেভ দ্য রোড-এর গবেষণা সেলের তত্ত্বাবধানে ২২টি জাতীয় দৈনিক, ১১টি ইলেকট্রনিক্স গণমাধ্যম, ২৪টি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং প্রত্যক্ষদর্শী-স্বেচ্ছাসেবিদের তথ্যানুযায়ী, গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ৭২ দিনে রাজনীতির নামে সহিংসতায় ৫০৫টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে ৪৮৭টি বাসসহ বিভিন্ন পরিবহন এবং ১৮টি ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত। ২৮ অক্টোবরই প্রথম রেলওয়ের বগিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শুধু এখানেই শেষ নয়, মা ও সন্তান একসঙ্গে মোহনগঞ্জ এক্সেপ্রেসে নির্মমভাবে আগুনে দগ্ধ হয়ে মারা যান। অগ্নিসংযোগকারীদের আগুন থেকে রেহাই না পেয়ে স্ত্রী-সন্তান হারিয়ে বেনাপোল এক্সপ্রেসে আত্মাহুতি দিয়েছেন একজন পিতা। একই সঙ্গে অসংখ্য মানুষ আহত হয়েছেন। চন্দ্রিকা চৌধুরী নামে এক শিক্ষার্থীকে এখনো খুঁজে পায়নি তার পরিবার। কিন্তু এত নির্মম ঘটনার একটিও সুষ্ঠু তদন্ত হয়নি এখনো।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, বগুড়া জেলা সেভ দ্য রোড-এর আহ্বায়ক ওয়াজেদ রানা, রিয়াদ ইসলাম প্রমুখ।

লিখিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, যদি সুষ্ঠু তদন্ত-গ্রেপ্তার ও বিচার হতো, তাহলে দুর্বৃত্তরা আর একের পর এক সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারত না। এমন পরিস্থিতিতে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি ৪টি সুপারিশ উপস্থাপন করা হয়।

১. দল-মত নির্বিশেষে গাড়িতে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার ও বিচার দ্রুত করার লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া। ২. সেভ দ্য রোড-এর গত ১৬ বছর ধরে চেয়ে আসা দাবি- প্রতি ৩ কিলোমিটার অন্তর পুলিশ বুথ স্থাপন করা। ৩. অনতিবিলম্বে হাইওয়ে, নৌ, রেল ও ট্রাফিক পুলিশকে দুর্নীতিমুক্ত ও সক্রিয় করে গড়ে তোলা। ৪. সারা দেশে সব ল্যাম্প পোস্টে সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১০

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১১

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১২

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৩

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৪

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৫

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৬

সবার আগে নকআউটে কারা

১৭

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৮

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৯

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

২০
X