শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
প্রকাশ্যে ভোট

ইসির ক্ষমাসুন্দর দৃষ্টি চান ধর্মমন্ত্রী

গত ৭ জানুয়ারি প্রকাশ্যে ভোট দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ছবি : সংগৃহীত
গত ৭ জানুয়ারি প্রকাশ্যে ভোট দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে’ দেখতে অনুরোধ করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। সোমবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে এ বিষয়ে ইসির তলবের ব্যাখ্যা দেওয়া শেষে সাংবাদিকদের কাছে তিনি এমনটি জানান।

নতুন মন্ত্রিসভার ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘বাংলাদেশ সরকার, আমি আইনের ঊর্ধ্বে নই। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অতএব বিধান অনুসারে নির্বাচন কমিশন থেকে তারা আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমি উপস্থিত হয়ে তাদের কাছে আমার কথা বলেছি।’

ধর্মমন্ত্রী বলেন, ‘আমার মেজর (গুরুতর) কোনো অপরাধ যদি নাও থাকে, তারপরও আমি বলেছি- আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অতএব ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে, আমি আমার কথা শেষ করে চলে এসেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, কমিশন আমাকে বলেছে আমরা বিষয়টা দেখব। আমি তো বলতে পারি না যে, আমাকে রেজাল্ট দেন। এটা তাদের বিষয়।

ভালো নির্বাচন হয়েছে, সব জায়গায় প্রশংসা হয়েছে, আপনার এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কিনা, এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘না, আওয়ামী লীগ বিব্রত না, কেউ বিব্রত না।’

প্রকাশ্যে ভোট দেওয়া আপনার অপরাধ ছিল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতটুকু বলার আমি বলেছি আপনাদের। এর চাইতে বেশি কিছু বলার কোনো সুযোগ নাই এখানে।’

এর আগে গত বৃহস্পতিবার ধর্মমন্ত্রীকে ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠি ইস্যু করে কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১০

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১১

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১২

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৪

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৮

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৯

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

২০
X