কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে চেক প্রধানমন্ত্রী ও নিকারাগুয়ার প্রেসিডেন্টের অভিনন্দন 

শেখ হাসিনা। পুরোনো ছবি
শেখ হাসিনা। পুরোনো ছবি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এবং নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক অভিনন্দন বার্তায় চেক প্রধানমন্ত্রী বলেন, ‘চেক প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে- আমি গভীরভাবে মূল্যায়ন করি এবং বিশ্বাস করি আমরা উভয় দেশের পারস্পরিক স্বার্থে তা আরও গভীর ও জোরদার ভবিষ্যতেও অব্যাহত রাখব।’

শেখ হাসিনাকে অভিন্ন স্বার্থে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় স্তরে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরও উন্নয়ন সহযোগিতার বিষয়ে তার দেশের আগ্রহের আশ্বাস দেন পেত্র ফিয়ালা।

ফিয়ালা বলেন, ‘বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার দাবিকৃত কাজের সর্বাত্মক সাফল্য কামনা করছি।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা অপর এক অভিনন্দন বার্তায় নিকারাগুয়ার প্রেডিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট উভয়েই বলেছেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আমরা আমাদের দেশের জনগণ ও পরিবার এবং পুনঃমিলন ও জাতীয় ঐক্যের সরকারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

তারা আরও বলেন, ‘আমরা এই নতুন মেয়াদে আপনার ও আপনার সরকারের সাফল্য কামনা করি এবং আমরা নিশ্চিত, আপনি বাংলাদেশের জনগণের কল্যাণে নতুন সাফল্য অর্জন করবেন।’

উভয় নেতা আরও বলেন, ‘প্রশংসা ও শ্রদ্ধার সাথে আমরা আমাদের ভ্রাতৃত্ব ও সংহতির ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আগ্রহের পুনরাবৃত্তি করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X