কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অভাবে থাকলেও কুড়িয়ে পাওয়া টাকার বান্ডিল ফেরত দিলেন চা দোকানি

চা দোকানি সিরাজুল ইসলাম পাটোয়ারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। ছবি : সংগৃহীত
চা দোকানি সিরাজুল ইসলাম পাটোয়ারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। ছবি : সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলা পরিষদ সংলগ্ন চা দোকানি সিরাজুল ইসলাম পাটোয়ারী। ছোট্ট এ চা দোকানের আয় দিয়েই চলে তার সংসার। দোকানের ব্যস্ততার ফাঁকে নামাজ পড়তে গিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্বচ্ছ একটি প্যাকেট। হাতে নিয়ে দেখেন টাকার বান্ডিল। দেন-দরবার করে টাকার আসল মালিককে খুঁজতে থাকেন। অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় টাকা ফেরত দেন তিনি। এ ঘটনা জানাজানি হতেই প্রশংসায় ভাসছেন এ চা দোকানি।

সিরাজুল ইসলাম পাটোয়ারী জানান, নামাজে যাওয়ার সময় যখন টাকাটা পেয়েছি, কেউ দেখেনি। পরিবারকে জানাই। সন্তানরা বলছিল, হয়ত আল্লাহতায়ালা ইমান পরীক্ষা করার জন্য এ টাকা দিয়েছেন। এমনও হতে পারে এটা কোনো বিপদের টাকা ছিল।

তিনি বলেন, টাকার বান্ডিল পড়ে থাকতে দেখে আমি নিজের কাছে রাখি। নামাজ পড়ে এসে দোকানেই টাকা আলাদা করে রাখি। পরে মসজিদের ইমামকে জানাই। এর পর থেকে খুঁজতে থামি প্রকৃত মালিককে। খুঁজে না পেয়ে সদর উপজেলা প্রশাসনকেও জানাই।

জানা যায়, রোববার (২৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত তার কার্যালয়ে প্রকৃত টাকার মালিকের হাতে এ ৮০ হাজার টাকা তুলে দেন।

এ বিষয়ে ইউএনও বলেন, আজকাল এমন সততার মানুষ খুব একটা দেখা যায় না। যেমনটি সিরাজুল ইসলাম পাটোয়ারীর মাঝে খুঁজে পেয়েছি। তাই তার এই সততা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে।

ফেরত পেয়ে টাকার প্রকৃত মালিক পেশায় ঠিকাদার আরাফাত তনয় বলেন, গত ১৭ জানুয়ারি ব্যাংক থেকে টাকা তুলেছিলাম শ্রমিকদের মজুরি পরিশোধ করতে। কিন্তু সেই টাকার প্যাকেট কোথায় যে রেখেছি। তা আর মনে করতে পারিনি। একপর্যায়ে এই ৮০ হাজার টাকার আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আবার ফিরে পাব, এমনটা অবিশ্বাস্য বটে।

এ ঘটনায় চা দোকানি সিরাজুল ইসলাম পাটোয়ারীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা, ২টি কম্বল দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X