কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বিজিপি সদস্যদের দ্রুতই ফিরিয়ে নিবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পুরোনো ছবি

মিয়ানমারের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির সরকার যোগাযোগ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে ব্রাসেলস সফরসহ চলমান বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান মন্ত্রী।

সীমান্ত সুরক্ষিত আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিপি সদস্যদের ফিরিয়ে নিতে আমাদের দুই পক্ষের মধ্যেই কথা হয়েছে। তাদের আকাশপথে না নদী পথে ফিরিয়ে নেওয়া হবে সে বিষয়ে আলোচনা চলছে।

বিজিপি সদস্যরা যদি ফিরে যেতে না চায়- এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, তারা অবশ্যই যেতে চায়। এ জন্যই আমাদের মধ্যে আলোচনা চলছে। তারা যেহেতু পালিয়ে এসেছে, আমরা তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিয়ে যেতে চায়। এ বিষয়ে দু’পাশ থেকেই যোগাযোগ চলমান।

মন্ত্রী জানান, এখন পর্যন্ত রেজিস্টার্ড ৯৫ জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে পারে। আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের মধ্যে যারা আহত রয়েছে তাদের কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চলমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশ বা অন্য কারও সহযোগিতা চাওয়া হবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কথা চলমান বিধায় এখনো জাতিসংঘসহ অন্যান্য সংস্থাকে যুক্ত করার অবস্থা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১০

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১১

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১২

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৩

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৪

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৫

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৬

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৭

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৮

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৯

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

২০
X