কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৭:০৭ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার ভিসা না দেওয়ার বিষয়ে যা বললেন সালমান এফ রহমান

সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত
সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আমেরিকার ভিসা না দেওয়ার ঘটনাটি মিথ্যা। মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা। তাহলে এখানে ভিসার বিষয়টি আসবে কেন, এটা মিথ্যা কথা।

নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে। বিএনপি গোপনে গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়।

সালমান এফ রহমান বলেন, যারা নির্বাচন হতে দেবে না তাদের লিস্ট মার্কিন সরকারের কাছে দেবে আওয়ামী লীগ।

দলীয় কোন্দল কমিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে নেতাকর্মীদের বুকলেট তৈরি করে জনগণের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন সালমান এফ রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১০

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১১

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১২

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৩

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৪

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৫

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৬

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৭

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৮

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৯

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

২০
X