কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৭:৩৮ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মার্কিনিদের জন্য সতর্কতা

ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরের পর ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে এই সতর্কতা জারি করা হয়।

সতর্কবার্তায় বলা হয়, প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি কিংবা এর মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য দেশজুড়ে রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রাও তীব্র থেকে তীব্রতর হতে পারে। এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তায় আরও বলা হয়, মনে রাখা উচিত- শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে। আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে।

মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে সতর্কবার্তায়।

এ ছাড়া দূতাবাসের পরবর্তী আপডেটগুলোতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১০

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১১

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১২

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৩

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৪

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৮

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৯

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

২০
X