কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:২৭ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা বারের সভাপতি রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার

বামে আবদুর রহমান হাওলাদার ও ডানে আনোয়ার সাহাদাত শাওন। ছবি : সংগৃহীত
বামে আবদুর রহমান হাওলাদার ও ডানে আনোয়ার সাহাদাত শাওন। ছবি : সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনে আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার সভাপতি এবং একই প্যানেল থেকে মো. আনোয়ার শাহাদাত শাওন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান বাদল এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিএনপি সমর্থিত সাদা প্যানেল দুটি সদস্য পদ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল পদে পরাজিত হয়েছেন।

নির্বাচনে নীল প্যানেলের সিনিয়র সহসভাপতি প্রার্থী আবুল কালাম, মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ প্রার্থী মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক প্রার্থী মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক প্রার্থী হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী মনিরা বেগম, অফিস সম্পাদক প্রার্থী সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক প্রার্থী মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক প্রার্থী সৈয়দা ফরিদা ইয়াছমিন নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে আইনজীবী হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মো. আনোয়ার হোসেন চাঁদ, গাজী তানজিল আহমেদ, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সাদা দল আটটি এবং নীল দল দুটি সদস্য পদ পেয়েছেন।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি সম্পাদকীয় এবং ১টি সদস্য পদে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা দল ও বিএনপি সমর্থিত নীল দল পৃথক দুই প্যানেলে মোট ৪৬ প্রার্থী এবং এর বাইরে স্বতন্ত্র দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী নির্বাচনে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১০

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১১

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১২

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৩

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৪

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৬

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৭

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৮

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৯

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

২০
X