কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বদলে ফেলা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। ছবি : সংগৃহীত
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। ছবি : সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ফেলা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। তিনি বলেন, নতুন নাম দেওয়া হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক’ মন্ত্রণালয় করার সুপারিশ করে সম্পর্কিত স্থায়ী কমিটি।

নারী দিবস নিয়ে প্রতিমন্ত্রী রিমি বলেন, ৮ মার্চ (শুক্রবার) সকাল ১০টায় সরকারিভাবে উদযাপন করা হবে আন্তর্জাতিক নারী দিবস। এবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হবে। শ্রেষ্ট জয়িতাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় এবং সনদ প্রদান করা হবে।

অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের আনার কলি, শিক্ষা ও চাকরিতে সফল নারী ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের কল্যাণী মিনজ, সফল জননী ক্যাটাগরিতে সিলেট বিভাগের কমলী রবিদাশ। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল ক্যাটাগরিতে বরিশাল বিভাগের জাহানারা বেগম এবং সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে খুলনা বিভাগের পাখি দত্তকে জয়িতা সম্মাননা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X