কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জাপানি সংস্কৃতি থেকে নিজের আত্মোন্নয়নের আহ্বান প্রতিমন্ত্রীর

শিশু একাডেমি মিলনায়তনে জাপান প্রোগ্রাম ২০২৪ এর জাপানগামী ৪ শিশুর ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দেন প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।ছবি : কালবেলা
শিশু একাডেমি মিলনায়তনে জাপান প্রোগ্রাম ২০২৪ এর জাপানগামী ৪ শিশুর ওরিয়েন্টেশন প্রোগ্রামে যোগ দেন প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।ছবি : কালবেলা

শিশুদের জাপানি সংস্কৃতি থেকে নিজের আত্মোপলব্ধি এবং আত্মোন্নয়নের আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)।

বুধবার (১০ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ৩৬তম এশিয়ান প্যাসিফিক চিলড্রেনস কনভেনশন ইন ফুকুওকা, জাপান প্রোগ্রাম ২০২৪ এর জাপানগামী ৪ শিশুর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রতিমন্ত্রী।

এবারের ৩৬তম এশিয়ান প্যাসিফিক চিলড্রেনস কনভেনশন ইন ফুকুওকা, জাপান প্রোগ্রাম ২০২৪ এ সারা বিশ্বের ৬৬টি দেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। এর মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি থেকে ৪ জন শিশু বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

জাপানগামী ৪ জন শিশু হলেন- আয়দা মানহা, নন্দিনী চাকমা, সমৃদ্ধ চৌধুরী ওম এবং সজল সরকার দেব। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমির প্রোগ্রাম অফিসার মো. নুরুজ্জামান। এই দলটি আগামী ১২ জুলাই জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। তারা সেখানে ১২ দিন বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) শিশুদের জাপানের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা দেন। জাপানের ঐতিহ্য এবং ঐতিহাসিক অরিগামি সম্পর্কে বলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে জাপানগামী ৪ শিশু দলীয় নৃত্য ও সংগীত পরিবেশন করে। জাপানে যাওয়া এবং জাপানে গিয়ে করণীয় সম্পর্কে একটি ছোট নাটিকা প্রদর্শন করা হয়। যাতে তারা ধারণা পায় বিভিন্ন প্রয়োজনে তারা কীভাবে তাদের সমস্যার সমাধান করতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X