কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গরুর মাংস ৫০০ টাকার কমে বিক্রি সম্ভব : ভোক্তার ডিজি

মিরপুরে উজ্জ্বল গোশত বিতান পরিদর্শনকালে ভোক্তার ডিজি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত
মিরপুরে উজ্জ্বল গোশত বিতান পরিদর্শনকালে ভোক্তার ডিজি এ এইচ এম সফিকুজ্জামান। ছবি : সংগৃহীত

রোজা শুরু হতেই রাজধানীর বাজারে বাড়ছে গরুর মাংসের দাম। সরকার দাম নির্ধারণ করে দিলেও দাম কমছে না বলে অভিযোগ ক্রেতাদের।

এমন পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, চাঁদাবাজিসহ নানা হয়রানির বন্ধ হলে ৫০০ টাকার নিচে এক কেজি গরুর মাংস বিক্রি করা সম্ভব।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর মিরপুরে উজ্জ্বল গোশত বিতান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আলোচিত ব্যবসায়ী খলিলের মতো উজ্জ্বল গোশত বিতানের উজ্জ্বলও ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি শুরু করেছেন। সকাল থেকেই তার দোকানে মাংস নিতে ভিড় জমিয়েছেন অনেকে।

সফিকুজ্জামান বলেন, চামড়ার দাম যৌক্তিক মূল্যে বিক্রি এবং হাট থেকে গরু কিনে বাজারে আনা পর্যন্ত চাঁদাবাজি বন্ধ হলে, মাংসের দাম অনেক কমবে। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় কম দামে মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন অনেকে। অতি মুনাফা না করে সাধারণ মানুষের কষ্ট লাঘবে দেশের অন্য ব্যবসায়ীরাও এমন উদ্যোগ নিতে পারেন।

ভোক্তা অধিকারের মহাপরিচালক জানান, রোজায় কোনো ব্যবসায়ীর মাধ্যমে যেন ক্রেতারা প্রতারিত না হয়, সেজন্য সারাদেশে প্রতিদিন ৫০-এর বেশি টিম কাজ করছে। অভিযানের ফলে বাজারে শসা, লেবু ও বেগুনের দাম কমছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১০

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১১

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১২

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৩

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৪

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৫

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৬

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৭

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৮

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৯

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

২০
X