কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও আন্দোলনে চিকিৎসকরা

শহীদ মিনারে আন্দোলনরত চিকিৎসকরা। ছবি : কালবেলা
শহীদ মিনারে আন্দোলনরত চিকিৎসকরা। ছবি : কালবেলা

বিএসএমএমইউ ও বিসিপিএস-এর অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে ফের শহীদ মিনারে অবস্থান নিয়েছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশন।

দাবি মেনে না নেওয়া পর্যন্ত চিকিৎসকরা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গেটে অবস্থান ধর্মঘট শুরু করেন চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’, ‘অনুগ্রহ নয় অধিকার চাই, সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো চাই’, ‘আশ্বাস নয় প্রমাণ চাই, ৫০ হাজার ভাতা চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

চিকিৎসকরা বলেন, দাবিগুলো জানানোর জন্য আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী অফিস থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল। সেই আশ্বাসে আমরা শাহবাগ অবরোধ কর্মসূচি স্থগিত করেছিলাম। কিন্তু আমরা আবারও কর্মবিরতিতে ফিরতে বাধ্য হয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

আন্দোলনের আহ্বায়ক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ বলেন, আমরা নিয়মিত হাসপাতালে যে সময় দেই, তার কোনো মূল্যায়ন পাই না। অথচ এই সমাজের সবচেয়ে মেধাবীরাই চিকিৎসা পেশায় আসেন। কিন্তু এই জায়গাটায় এসে যদি এই চিকিৎসকদের নিয়মিত অবহেলা আর অবমূল্যায়নের শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে কেউ চিকিৎসা পেশায় আসতে চাইবে না।

তিনি বলেন, আমাদের এই আন্দোলনটা শুরু হয় ২০২০ সাল থেকে। তখন তিনটি দাবি নিয়ে আন্দোলনটা শুরু করা হয়েছিল। সেগুলো ছিল ভাতা ৫০ হাজার টাকা বৃদ্ধি, ভাতা নিয়মিত করা ও বকেয়া ভাতা পরিশোধ। এই তিনটি দাবির মধ্যে কেবল বকেয়া ভাতা পরিশোধের দাবিটি বাস্তবায়িত হয়েছে। কিন্তু বাকি দুটি দাবি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমরা যতবারই দাবিগুলো ভিসি, ডিজি হেলথের কাছে নিয়ে গিয়েছি, ততবার কেবল আশ্বাসই পেয়েছি। কবে বাস্তবায়ন করা হবে তার কোনো নিশ্চয়তা পাইনি। আমরা চাই আমাদের দাবিগুলো ভিসি স্যারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত বাস্তবায়ন করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X