কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৪৩ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদে টোল প্লাজায় ভাংতি টাকা রাখার অনুরোধ

পুরোনো ছবি
পুরোনো ছবি

ঈদযাত্রা শুরু হয়েছে কয়েক দিন ধরেই। এখনো তেমন কোনো যানজট দেখা না গেলেও ঈদের দু-একদিন আগে যানজট বাড়তে পারে শঙ্কা অনেকের।

অতিরিক্ত যানবাহন ছাড়াও নানা কারণে প্রত্যেকবার ঈদযাত্রায় যানজট দেখা যায়। এর মধ্যে আরেকটি অন্যতম কারণ হলো টোল প্লাজা। যেখানে ধীরগতির কারণে যানজট দেখা দেয়।

এ জন্য এবার যানজট নিরসনে বা গণপরিবহন চলাচলের সুবিধার্থে আসন্ন ঈদুল ফিতরে টোলপ্লাজায় সমপরিমাণ ভাংতি টাকার সংকুলান রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগে তিন দিন ও ঈদের পরের তিন দিন ট্রাক, ভাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে; তবে উল্লিখিত সময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রীসহ রপ্তানিপণ্যবাহী যানবাহন, ওষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবহানসমূহ এর আওতামুক্ত থাকবে; পণ্য পরিবহনকারী যানবাহন এবং বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না।

এ ছাড়াও যানবাহন চলাচল নিরবচ্ছিন্ন রাখার নিমিত্তে যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে (ফোন: ০২-৫৫০৪০৭৩৭, মোবাইল: ০১৫৫০০৫১৬০৬) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X