কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১২:২৯ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই : কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুরোনো ছবি

ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৬ এপ্রিল) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়কে যানজট নিরসনে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিআরটিএ থেকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে; যা সবাই জানে।

ঢাকার যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজধানীতে এখন কোনো যানজট নেই, থাকবে না। রাজধানী খালি হয়ে গেছে। কোথায় যে দিনের আলোতে রাতের অন্ধকার!

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব টোল প্লাজার ইসিটি (ইলেকট্রনিক টোল কালেকশন) চালুসহ মেঘনা সেতুর দ্বিতীয় টোল প্লাজা উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

এ ছাড়াও এলেঙ্গা (টাঙ্গাইল) থেকে রংপুর মহাসড়কে রেলওয়ে ওভারপাস ৭টি ওভারপাস ও ২টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্তকরণ করা হয়।

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত ১৯০ দশমিক ৪ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণের কাজ শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের জুন মাসে। কিন্তু করোনাসহ নানা কারণে অনেকটা পিছিয়ে যায় প্রকল্পের কাজ। চলতি বছরের ডিসেম্বর মাসে এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ মহাসড়ক খুলে দেওয়া হলে প্রায় ৫ ঘণ্টায় (অর্ধেক সময়) রংপুর থেকে রাজধানী ঢাকায় যাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X