কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বয়কট করলেন হিরো আলম

নির্বাচন বয়কট করছেন হিরো আলম। ছবি : সংগৃহীত
নির্বাচন বয়কট করছেন হিরো আলম। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এ নির্বাচনে একতারা প্রতীক নিয়ে লড়াই করছিলেন তিনি।

সোমবার (১৭ জুলাই) রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এ ঘোষণা দেন তিনি।

এ সময় হিরো আলম বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে।

তিনি বলেন, সকাল থেকে পরিকল্পনা ছিল আমার ওপর হামলা করার। সারা বিশ্ব দেখেছে আমাকে মারার দৃশ্য, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে চিঠি দিব। ভোট প্রত্যাখ্যান করলাম।

তিনি আরও বলেন, ঢাকা ১৭ এর নির্বাচনে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। কেন্দ্রে অবৈধ সিল মারার ঘটনায় বাধা দেওয়ায় তারা আক্রমণ করেছে। শেষ মুহূর্তে আঘাত করে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে।

ইসির দেওয়া বক্তব্যে হিরো আলম বলেন, ইসি নির্বাচন নিয়ে রাজনীতি করছে। যেখানে তিনজনের বেশি কেন্দ্রে ঢোকা যায় না, সেখানে ৭০ জন ইউটিউবার নিয়ে ঢোকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবেশ হলে আর নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানান হিরো আলম।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হামলার শিকার হন হিরো আলম। কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রে গেলে একদল লোক হিরো আলমকে মারধর করে। এ সময় মারধরের হাত থেকে বাঁচতে হিরো আলমকে দৌড়ে পালিয়ে যেতেও দেখা যায়।

পরবর্তী সময়ে আহত অবস্থায় রামপুরায় অবস্থিত বেটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X