কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪৮ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

উষ্ণতম এপ্রিলে পুড়ছে দেশ, কবে আসবে স্বস্তির বৃষ্টি

পুরোনো ছবি
পুরোনো ছবি

বাইরে আগুনে রৌদ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই আর তিন দিন বেড়েছে ‘হিট অ্যালার্ট’। এখানেই শেষ না আবহাওয়া অফিস বলছে, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আর কিছু দিন।

এসব খবরের ভিড়েও সুসংবাদ দিয়ে আবহাওয়া অধিদপ্তর। এবারের তাপপ্রবাহের পর একটু একটু করে বৃষ্টি শুরু হতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। আগামী মাসের শুরু থেকে বৃষ্টি ঝরতে পারে দেশজুড়ে।

পরিসংখ্যান বলছে প্রতিবছরই এপ্রিল মাস অনেক উঞ্চ থাকে তবে ৩০ বছরের মধ্যে এবারের এপ্রিল উষ্ণতম। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই এপ্রিলে ঢাকার তাপমাত্রা গত ৩০ বছরে চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।

দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে– ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। খুলনায় গতকাল ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

ঢাকা শহরে গতকাল গড় তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, গড় তাপমাত্রা হলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে এ তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে, যা বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রভাব ফেলছে এবং এটি এ মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

১১

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

১২

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

১৩

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

১৪

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

১৫

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১৬

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১৭

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১৮

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৯

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

২০
X