কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পুরোনো ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পুরোনো ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, কপ-২৯-এ বাংলাদেশের অংশগ্রহণ পরিবেশগত টেকসই ও জলবায়ু সহনশীলতার জন্য তার সক্রিয় অ্যাডভোকেসিকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, কপ-২৯ এর প্রস্তুতি জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পরিবেশগত পরিচালনা এবং টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত হওয়ার জন্য প্রস্তুত।

বুধবার (১ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজারবাইজানের প্রেসিডেন্টের পক্ষ থেকে কপ-২৯ এর আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র উপস্থাপনকালে সাবের হোসেন এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কপ-২৯ আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন প্রচেষ্টায় অবদান রাখার লক্ষ্যে কপ-২৯-এর মতো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জলবায়ু এজেন্ডাকে এগিয়ে নেওয়া, অংশীদারত্ব জোরদার করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তব পদক্ষেপের অনুঘটক হিসেবে কপ-২৯ কে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরেন।

এর আগে গত ২৫ এপ্রিল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত পিটার্সবার্গ জলবায়ু সংলাপের ফাঁকে আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক ইয়ালচিন রাফিয়েভের কাছ থেকে কপ-২৯ এর আমন্ত্রণপত্র গ্রহণ করেন পরিবেশমন্ত্রী।

সূত্র : ইউএনবি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X