কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৮:৪৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ মে) রাতে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এবারের উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রথমবারের মতো কোনো প্রার্থির প্রার্থিতা বাতিল করল কমিশন।

ইসি ও কালবেলার জামালপুর প্রতিনিধি জানান, সরিষাবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এর আগে দু’জনকে আটক করে সরিষাবাড়ী থানা ও জেলা ডিবি পুলিশ।

জানা গেছে, উপজেলা নির্বাচনের প্রথম ধাপে সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করেন। বাকি ২ জনের মধ্যে একজন হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক (আনারস) আর অন্যজন হলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সাবেক কাস্টম অফিসার মো. তালেব উদ্দিন (দোয়াত কলম)। এর মধ্যে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে মো. তালেব উদ্দিন একক প্রার্থী। যদিও তাকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এখনো নির্বাচিত বলে ঘোষণা দেয়নি কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১২

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৩

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৫

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৬

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৮

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৯

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

২০
X