কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কৃতির প্রশ্নে আমরা আপসহীন : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। পুরোনো ছবি
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। পুরোনো ছবি

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সংস্কৃতি একটি জাতির নিজস্বতা ও স্বকীয়তার পরিচয় বহন করে। এটি ঐক্য ও শক্তির নিয়ামক। সংস্কৃতির প্রশ্নে আমরা আপসহীন।

রোববার (২৬ মে) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সংস্কৃতির প্রশ্নে আমরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করি না। তাই তো আমরা ১৯৫২তে রক্ত দিয়েছি। ১৯৭১-এ রক্ত দিয়েছি। আমাদের সংস্কৃতির মৌলিকত্ব রক্ষায় আমরা সোচ্চার। বর্তমান সরকার বাঙালি সংস্কৃতির লালন-পালন ও চর্চার ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে। সাংস্কৃতিক ক্ষেত্রে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।

ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সাহিত্য, সংস্কৃতিসহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের গৌরবদীপ্ত ভূমিকা রয়েছে। সাহিত্যক্ষেত্রে ময়মনসিংহ অত্যন্ত উর্বর ভূমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বাংলা সাহিত্যের বহু স্মরণীয় ও বরণীয় কবি-সাহিত্যিকদের চরণ ধূলায় অভিষিক্ত এই অঞ্চল। এ অঞ্চলের ‘মৈমনসিংহ গীতিকা’ বিশ্ব সাহিত্যের উজ্জ্বল নাম।

সংস্কৃতির বৈশিষ্ট্য তুলে ধরে মন্ত্রী বলেন, সংস্কৃতি পরিবর্তনশীল। শিক্ষার প্রসার, প্রযুক্তির উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি কারণেই সংস্কৃতির পরিবর্তন ঘটে। সংস্কৃতি নতুন রূপ পরিগ্রহ করে। এটাই বাস্তবতা। বিশ্বের কোনো সংস্কৃতিই এর বাইরে নয়। সংস্কৃতির এই পরিবর্তনশীল ধর্মের ক্ষেত্রে খুব বেশি রক্ষণশীল হওয়ার সুযোগ নেই। তিনি সংস্কৃতির চর্চাকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সাবেক মন্ত্রী ও বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক সিনিয়র সচিব মো. আব্দুস সামাদ, বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ এবং ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

১০

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

১১

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১২

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৩

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৪

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৫

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৬

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৭

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৮

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৯

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

২০
X