কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রিমালে ১০ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

মেরিন ড্রাইভ সড়কে ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা চলছে। ছবি : কালবেলা
মেরিন ড্রাইভ সড়কে ভেঙে পড়া গাছ সরানোর চেষ্টা চলছে। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ছয় জেলায় এ পর্যন্ত ১০ জন মারা গেছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

এছাড়া রিমালের প্রভাবে ১৯ জেলায় ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ১ লাখ ৫০ হাজার ৪৭৫ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী।

সোমবার (২৭ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, রিমালের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে ১০ জনের প্রাণহানি হয়। এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে অনেক এলাকা প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ ঢাকা অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে রাজধানীতে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

সকালে আবহাওয়া দপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছিলেন, উপকূলে ঝড়-বৃষ্টি, জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ দুপুরের পর ঢাকায় ঢুকবে। রিমালের কেন্দ্রভাগ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার দিকে এসে অতিক্রম শুরু করবে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার, বৃষ্টি আরও বাড়বে।

তিনি বলেন, ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে।

এদিকে প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দমকা হাওয়াসহ ব্যাপক ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে দেশের উপকূল অঞ্চলে।

ঘূর্ণিঝড় রিমাল গতকাল রোববার সন্ধ্যা ৬টার পরপরই মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১০

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

১১

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

১২

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১৩

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১৪

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১৫

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

১৬

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

১৭

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১৮

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১৯

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

২০
X