কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের ১১ দাবি

জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। ছবি : কালবেলা
জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। ছবি : কালবেলা

পদনাম উপসহকারী সচিব করাসহ সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। পরিষদের নেতারা মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।

ঐক্য পরিষদের সভাপতি মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে দুপুর আড়াইটার দিকে তারা জনপ্রশাসন মন্ত্রীর দপ্তরে তার সঙ্গে দেখা করে দাবি পেশ করেন।

দাবিগুলো হলো- বাংলাদেশ সচিবালয়ে কর্মরত প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের পদনাম উপসহকারী সচিব হিসেবে পরিবর্তনসহ ১০ গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ। অথবা সচিবালয়ে কর্মরত প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য মঞ্জুরিকৃত পদের ৬০ শতাংশ সহকারী সচিব (নন-ক্যাডার) এবং ৪০ শতাংশ পদকে সিনিয়র সহকারী সচিব (নন-ক্যাডার) হিসেবে ঘোষণাপূর্বক বিদ্যমান নিয়োগ বিধিমালার তপশিল সংশোধন। সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, ডেটা এন্ট্রি অপারেটরের পদসমূহ একীভূত করে একপদ ঘোষণা করা। নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৫ শতাংশ বিশেষভাতাকে ইনক্রিমেন্ট হিসেবে প্রদান করা। পূর্বের মতো টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। বিদ্যমান বেতন স্কেলে ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড চালু করা। অফিস সহায়কদের পদনাম সাচিবিক সহায়ক এবং গ্রেড ১৮ করা। বিদ্যমান পেনশনের ৯০ শতাংশের পরিবর্তে ১০০ শতাংশ এবং গ্রাচুইটি ২৩০ টাকার পরিবর্তে ৪০০ টাকা প্রদান। সরকারি কর্মচারীদের বয়স ৫৯ থেকে ৬৩ বছরে উন্নীত করা। কার্যভিত্তিক ও মাস্টারোল কর্মচারীদের নিয়মিতকরণ এবং বিদ্যমান আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে আউটসোর্সিং প্রথায় নিয়োগকৃত জনবল রাজস্ব খাতে স্থানান্তর করা। সহজ শর্তে ব্যাংকিং পদ্ধতিতে গৃহঋণ প্রদান। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর দানকৃত ৪৪৮/এ মগবাজারের জায়গায় বঙ্গবন্ধু ভবন নির্মাণ এবং সচিবালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সুখবর দিল ইতালি

লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি গড়ছে ইসরায়েল

রোমে রেড অ্যালার্ট জারি, তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা

ছয় মাসে তুরস্কের আকাশপথ ব্যবহার করেছে ১১ লাখের বেশি ফ্লাইট

ডেমরা পুলিশ লাইন্সে কনস্টেবলের আত্মহত্যা

শনিবার খোলা হতে পারে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কেন ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট?

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

১০

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

১১

কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা

১২

চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৩

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

১৪

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর, কোথায় ছিলেন এতদিন?

১৫

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

১৬

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

১৭

চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য

১৮

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

১৯

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

২০
X