কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৮:৪০ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিগ্রস্ত কোনো পুলিশের তালিকা হয়নি : দুদক 

দুর্নীতিগ্রস্ত কোনো পুলিশ সদস্যর তালিকা হয়নি বলে জানিয়েছে দুদক। গ্রাফিক্স : কালবেলা
দুর্নীতিগ্রস্ত কোনো পুলিশ সদস্যর তালিকা হয়নি বলে জানিয়েছে দুদক। গ্রাফিক্স : কালবেলা

দুর্নীতিগ্রস্ত কোনো পুলিশ সদস্যের তালিকা হয়নি এবং ঢালাওভাবে কোনো ব্যক্তি বা কোনো দপ্তর/প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা অন্য কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় না দুদক।

রোববার (৬ জুন) বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই শতাধিক কর্মকর্তার শর্টলিস্ট পুলিশে ‘দুদক আতঙ্ক’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে সঠিক অবস্থা প্রতিফলিত না হওয়ায় তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যা বাঞ্ছনীয় নয়। কমিশন এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। প্রকাশিত সংবাদের বিষয়ে কমিশনের বক্তব্য হচ্ছে, পুলিশ বাহিনীর কোনো কর্মকর্তা কিংবা অন্যকোনো দপ্তরের কর্মকর্তাদের জন্য কমিশন কোনো তালিকা তৈরি করে না। দুর্নীতি দমন কমিশনে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ এলে তা কমিশন কর্তৃক অনুসন্ধানযোগ্য কি না সে বিষয়টি যাচাইয়ের জন্য কমিশনের সংশ্লিষ্ট আইন ও বিধিমালা অনুযায়ী ‘যাচাইবাছাই কমিটি’র নিকট প্রেরণ করা হয়। যাচাইবাছাই কমিটি কর্তৃক কোনো অভিযোগ প্রাথমিকভাবে যাচাইয়ের পর তা অনুসন্ধানযোগ্য বলে বিবেচিত হলে যাচাইবাছাই কমিটির সুপারিশ অনুযায়ী অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X