কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

পুরোনো ছবি
পুরোনো ছবি

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে দেশের ৬০টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়।

দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তপশিল ঘোষণা হয়েছিল ৫৫ উপজেলার। কিন্তু নানা কারণে আজ ভোট হচ্ছে ৬০ উপজেলায়। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া হয়। ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদেরও ভোট হচ্ছে চতুর্থ ধাপে।

ইসির তথ্যানুযায়ী, এই ধাপে ৬০টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী রয়েছেন। এ ধাপে পাঁচ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার ভোট দেবেন। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই হয় ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয় ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হয় ২০ মে। চতুর্থ ধাপের ৯টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X