কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

৯ জেলার জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস 

আগামী তিন দিন দেশের ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ছবি : সংগৃহীত
আগামী তিন দিন দেশের ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ছবি : সংগৃহীত

ক্রমে বিরূপ হয়ে উঠছে আবহাওয়া। গোটা বিশ্বের মতো বাংলাদেশের জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে অস্বাভাবিক পরিস্থিতির আবর্তে পড়ছে জনজীবন-পরিবেশ-প্রকৃতি। বর্ষায়ও দেখা নেই বৃষ্টির।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করবে। দেশের ৯ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৭ জুন) সকালে আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালী ও খুলনায়। সিরাজগঞ্জের তাড়াশে এদিন দেশের সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ৩৮ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে জয়পুরহাটে, ৯৪.৪ মিলিমিটার। এ ছাড়া গাইবান্ধায় ৭৬.৪ মিলিমিটার, গাজীপুরে ৭১.৬ মিলিমিটার ও টাঙ্গাইলে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তাপপ্রবাহ নিয়ে জানানো হয়েছে, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৭ জুন) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি হতে পারে।

এ ছাড়া শুক্রবার রাত এবং শনিবার (৮ জুন) সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এদিন রাত এবং পরদিন রোববার (৯ জুন) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X