কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে কোরবানির ঈদে মিলতে পারে ৯ দিনের ছুটি!

ঈদযাত্রা। (পুরোনো ছবি)
ঈদযাত্রা। (পুরোনো ছবি)

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। অনেক আগ থেকেই শুরু হয় ঈদের আমেজে। ছুটি নিয়ে হিসাবনিকাশ শুরু হয়ে যায় সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের।

শুক্রবার (৭ জুন) বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

এবার ঈদুল আজহার ছুটি থাকবে ১৬ -১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের ছুটি হবে পাঁচ দিনের। তার সঙ্গে দুদিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই পেয়ে যেতে পারেন ৯ দিনের ছুটি।

অর্থাৎ ঈদের ছুটি শেষে ওই সপ্তাহের দুদিন বুধ ও বৃহস্পতিবার (১৯ ও ২০ জুন) ছুটি ম্যানেজ করতে পারলে তার সঙ্গে আবারও সাপ্তাহিক ছুটি মিলে তা ৯ দিনে গিয়ে দাঁড়াবে। ১৭ জুন ঈদ হবে, আর ছুটি কাটানো যাবে ১৪ থেকে ২২ জুন পর্যন্ত।

ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিনে বিশ্বব্যাপী পশু কোরবানি দেওয়া হয়।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপন করা হবে তা নির্ধারণ করা হয়।

আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসিড হামলায়ও দমে যাননি, প্লাস্টিক সার্জারির মুখ নিয়েই রুখে দিলেন পর্তুগালকে

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১০

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১১

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১২

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৩

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১৫

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৬

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৭

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৮

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

২০
X