কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

স্পিকারের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রোববার বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে রোববার বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ রোববার তার বাসভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, বাজেট অধিবেশন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরএমজি সেক্টরে কর্মরত নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

স্পিকার বলেন, নারীরা পরিবর্তনের দূত। তাই নারীদের পিছনে ফেলে রাখা যাবে না। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীদের অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্পিকার বলেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্ট্যাডিজ (বিআইপিএস) আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি ইউনিট। বিআইপিএস’র মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপের দ্বারা সংসদবিষয়ক বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থাপনা করা হবে। বিআইপিএস আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে সংসদ সদস্যদের বাজেটবিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করা হচ্ছে।

স্পিকার বলেন, এ দেশে রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিন চলমান। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, বাংলাদেশ-সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর অতিক্রম হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের নারীরা সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকারের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X