কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রণালয় সীমালঙ্ঘন করলে কৃষিতে সাফল্য আসত না : কৃষি সচিব

‘স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা
‘স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার। ছবি : কালবেলা

কৃষি মন্ত্রণালয় বা এর অধীনস্ত সংস্থাগুলো সীমালঙ্ঘনের কালচার থাকলে কৃষিতে এত সাফল্য আসত না বলে মন্তব্য করেছেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

বুধবার (১২ জুন) রাজধানীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) মিলনায়তনে ‘স্মার্ট কৃষি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে সচিব বলেন, দেশের কৃষকরা বিভিন্ন সময়ে অসুবিধায় পড়েন। তাদের প্রায় সব ধরনের অসুবিধার উত্তর মিলবে খামারি অ্যাপসে। দেশের জমিগুলো অতি ক্ষুদ্র, এ জন্য অনেক ক্ষেত্রে বড় প্রযুক্তি জনপ্রিয় হয় না। সমবায় ছাড়া কৃষিতে যান্ত্রিকীকরণ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা সীমালঙ্ঘকারী না। মন্ত্রণালয়ে সীমালঙ্ঘনের কালচার থাকলে কৃষিতে এত বরকত হতো না। আপনারা যদি প্রশংসা না করেন আমরা উৎসাহ পাব কোথায়। আপনারা ভালোবেসে ভুল ধরিয়ে দেন। আমরা শুধরে নেব।

কৃষি সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের ১৭ প্রতিষ্ঠান কাজ করছে। সাংবাদিকরা এসব প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করে। তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান থাকা প্রয়োজন। মন্ত্রণালয়ের তথ্য কৃষি তথ্য সার্ভিস সরবরাহ করতে পারে জানিয়ে ওয়াহিদা আক্তার বলেন, এআইএসের মতো প্রতিষ্ঠান অনেক মন্ত্রণালয়ের নেই। এআইএস সাংবাদিকদের আসার-বসার ব্যবস্থা করবে। সাংবাদিকবান্ধব পরিবেশ নিশ্চিত করবে। কৃষি তথ্য সরবরাহ করাই এই প্রতিষ্ঠানের মূল কাজ।

বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সভাপতি গোলাম ইফতেখার মাহমুদ বলেন, দেশের কৃষিবিষয়ক সাফল্যের তথ্য কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া যায় না। কিংবা নতুন প্রযুক্তির তথ্যগুলোও সঠিকভাবে আসে না। এজন্য সাংবাদিকদের নানা উৎসের ওপর নির্ভর করতে হয়। কেন্দ্রীয়ভাবে কৃষি মন্ত্রণালয়ের তথ্য সরবরাহের ব্যবস্থা থাকা প্রয়োজন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রকল্পের কালচার অ্যান্ড কমিউনিকেশন প্রধান পূরবী মতিন। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ টেলিভিশনের কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, চ্যানেল আই এর বার্তা সম্পাদক মীর মাসরুর জামান। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বিএজেএফ এর সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১২

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৩

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৪

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৫

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৬

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৭

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৮

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৯

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

২০
X