কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অতিরিক্ত সচিব ফয়সল ইমামের শাস্তি দাবি বিএআরএফের

অতিরিক্ত সচিব ফয়সল ইমাম। ছবি : সংগৃহীত
অতিরিক্ত সচিব ফয়সল ইমাম। ছবি : সংগৃহীত

সার ব্যবস্থাপনার অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার ও বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সাধারণ সম্পাদক কাওসার আজমকে জেল খাটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ ফয়সল ইমামের বিরুদ্ধে। তিনি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ অনুবিভাগের উইং চিফ। সাংবাদিককে এমন হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএআরএফ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন কৃষি মন্ত্রণালয় থেকে ফয়সল ইমামকে প্রত্যাহার ও শাস্তির দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, আহমেদ ফয়সল ইমাম ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের একান্ত সচিব (পিএস) ছিলেন। আওয়ামী লীগের পতনের পরও তিনি অতিরিক্ত সচিব হিসেবে কৃষি মন্ত্রণালয়ে প্রতাপশালী কর্মকর্তা। গত আগস্ট মাসে দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ‘নন ইউরিয়া সার সংকট ও মাঠের অব্যবস্থাপনা’ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে সংশ্লিষ্ট প্রতিবেদক কাওসার আজমকে জেল খাটানোর হুমকি দিয়েছেন বলে অভিযোগ। এ সময় নিজেকে একজন জাদরেল ম্যাজিস্ট্রেট হিসেবে দাবি করে আহমেদ ফয়সল ইমাম গর্ব করে বলেন, ‘এক সাংবাদিককে আমি দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে এসেছি, যখন ম্যাজিস্ট্রেট ছিলাম। আমার এ অভিজ্ঞতা আছে। বাংলাদেশের ইতিহাসে আমিই প্রথম ম্যাজিস্ট্রেট যে সম্পাদক কাম সাংবাদিককে দুই বছর জেল দিয়েছি। লক্ষ্মীপুরে ওই সাংবাদিককে কারাদণ্ড দেন বলে গর্বের সঙ্গে বলেন তিনি।

২০০৪-০৬ সালে তিনি সিনিয়র সহকারী কমিশনার হিসেবে লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে নিযুক্ত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X