কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পুরোনো ছবি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পুরোনো ছবি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল সোমবার (১৭ জুন) বঙ্গভবনে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং অভিজাত সমাজের সদস্যদের জন্য ঈদুল আজহা উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করেছেন। ঈদের দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠেয় এই সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন রোববার (১৬ জুন) সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকেও ঈদের শুভেচ্ছা জানাবেন।

তিনি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবীণ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বঙ্গভবনের এই অনুষ্ঠানে প্রায় ১২০০ বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন- প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি,মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে সুস্বাদু খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হবে। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X