কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৮:২৪ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। ছবি : সংগৃহীত
মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়াকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামী ৪ জুলাই তার নিয়মিত চাকরি শেষ হবে। তারপর থেকেই তার এক বছরের চুক্তিভিত্তিক চাকরি শুরু হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জলের নিয়মিত চাকরি শেষে তার অবসর উত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে তাকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেবে সরকার। আগামী নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ এই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে না।

তোফাজ্জল হোসেন মিয়া এর আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও সিনিয়র সচিব ছিলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসেবে তিনিই নির্বাচনকালিন মুখ্য সচিব থাকবেন।

পিরোজপুরে জন্ম নেওয়া তোফাজ্জল হোসেন মিয়া ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। চাকরিতে যোগ দিয়ে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X