বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক বছরের চুক্তি পেলেন সড়ক সচিব

এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি : সংগৃহীত
এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি : সংগৃহীত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে আরও এক বছরের চুক্তি পেয়েছেন এ বি এম আমিন উল্লাহ নুরী। বুধবার (২৬ জুন) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২১ সালের ২৩ এপ্রিল তিনি সচিব পদোন্নতি পেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হন। ২০২২ সালের ৪ জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের ৩১ ডিসেম্বর তার নিয়মিত চাকরির বয়স শেষ হলে তাকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। আগামী ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তাকে ফের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আমিন উল্লাহ নুরী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসএস (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি লাভ করেন। নুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

১৯৯৩ সালে ১ এপ্রিল বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকরিতে যোগদান করেন। এ বি এম আমিন উল্লাহ নুরী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X