কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএস আবেদনে ৭০০ টাকা বেকারের জন্য কষ্টকর

বিসিএস আবেদনে ৭০০ টাকা বেকারের জন্য কষ্টকর

দৈনিক কালবেলায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) ‘৪৬তম বিসিএসের আবেদন চলছে, গুণতে হবে ৭০০ টাকা।’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত জানতে চাওয়া হয়। এ বিষয়ে পাঠকেরা বিভিন্ন মতামত দিয়েছেন।

গত রোববার (১০ ডিসেম্বর) থেকে ৪৬তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে সব মিলিয়ে তিন হাজার ১৪০ জন নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। যাদের জন্ম তারিখ ২ নভেম্বর ১৯৯৩ এবং ২ নভেম্বর ২০০২ তারিখের মধ্যে তারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

এই ক্যাডারে সহকারী সার্জন পদ এক হাজার ৬৮২টি। আর সহকারী ডেন্টাল সার্জন পদ ১৬টি। সংখ্যার দিক থেকে এর পরই আছে শিক্ষা ক্যাডার পদ (৯২০টি)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, বিসিএস পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্ত ৬৫ জন নেওয়া হবে। স্নাতক সম্পন্ন করা প্রার্থীরা এই বিসিএসে অংশ নিতে পারবেন।

এ নিয়ে পাঠকেরা বিভিন্ন মতামত দিয়েছেন। নিম্নে বাছাইকৃত মতামতগুলো তুলে ধরা হলো-

মো. ফরহাদ উদ্দিন লিখেছেন, ‘বিসিএসের জন্য ৭০০ টাকা তেমন কিছু না।’

মো. শাহিদ আলম লিখেছেন, ‘অফেরত ৭০০ টাকা মানে হলো বেকার ছাত্রের প্রতি জুলুম করা।’

মো. শাকিল হাসান লিখেছেন, ‘সুন্দর আয়োজন।’

মো. আবু নাইম লিখেছেন, ‘বিসিএসের আবেদনের জন্য ৭০০ টাকা বেকারদের জন্য একটু বেশি। এই আবেদন ফি ৩০০ টাকা করার দাবি জানাচ্ছি।’

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X