আমীর খসরু
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৯:০৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ
আমীর খসরু

সিরাজুল আলম খান : কথন এবং অতিকথন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। ছবি: সংগৃহীত
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান। ছবি: সংগৃহীত

সিরাজুল আলম খান কিছুকালের জন্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ষাটের দশকে ছাত্রলীগের র‍্যাডিক্যাল ধারার নেতা, মুক্তিযুদ্ধকালীন মুক্তিবাহিনীর বাইরে মুজিববাহিনী গঠন এবং স্বাধীনতা-পরবর্তী পর্যায়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন। এর পরে ’৭৫ সাল পরবর্তী পর্যায়ে সামরিক বাহিনীর মধ্যে নানা অঘটনের সঙ্গে তিনি এবং তার অনুসারীরা যুক্ত ছিলেন। জাসদ গঠন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল ওই সময়। জাসদ গঠন করে তিনি তার এক সময়ের দল আওয়ামী লীগ সরকারকে যথেষ্ট বিপদে ফেলেছিলেন। অসংখ্য মেধাবী তরুণ এবং ছাত্রলীগের একটি অংশকে যুক্ত করতে পেরেছিলেন তথাকথিত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে। ওই অসংখ্য তরুণকে বিপদ ও বিপথগামী করেছিলেন।

আমার ধারণা, স্বাধীনতা-পরবর্তী সময়ে প্রকৃত সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসীদের যে ব্যাপক উত্থান হচ্ছিল তা যাতে বিকশিত হতে না পারে সেজন্য তিনি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে জাসদ গঠন করেছিলেন এবং তার দল সেই কাজটি করেছিল। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে তিনি প্রকৃত সমাজতন্ত্রী প্রগতিশীল বামধারার যথেষ্ট ক্ষতি করেছেন। অন্যদিকে দেশের জনগণের নিত্যদিনের প্রকৃত সংকট এবং পররাষ্ট্রনীতির জনসমালোচনার যে ধারাটি চলছিল তাকে তিনি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

কিন্তু সিরাজুল আলম খানের ভূমিকা বড় করে দেখতে হবে একটি কারণে। স্বাধীনতা-পূর্ববর্তী আওয়ামী লীগের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্বশাসনের যে দাবি তার দলের প্রধান নেতা থেকে অন্যান্য নেতারা করেছিলেন মিট-মীমাংসার জন্য- তিনি তার ঘোরতর বিরোধী ছিলেন। সরাসরি স্বাধীনতার ডাক দেওয়ার জন্য তিনি তার দলের নেতৃত্বের ওপরে প্রধানত তরুণদের সংগঠিত করে একটি চাপ সৃষ্টি করেছিলেন। প্রাদেশিক স্বায়ত্বশাসনের দাবি যারা করেছিলেন তাদের বিপরীতে একটি স্রোত তৈরির চেষ্টায়রত ছিলেন। তবে তাকে স্বাধীনতা আন্দোলনের প্রধান পুরুষ কোনোক্রমেই বলা যাবে না।

সিরাজুল আলম খানকে সবাই রহস্যপুরুষ বলে থাকেন। কারণ তিনি পর্দার অন্তরালে থাকতেই ভালোবাসতেন। অনেকেই আবার তাকে প্রতিনায়ক বা এন্টি হিরো বলে মনে করেন।

রাজনীতির ইতিহাসে প্রতিনায়কেরা প্রকৃত নায়কের বিপরীতে কিছু মানুষ জড়ো করতে পারেন বটে, কিন্তু এটাও সত্য হিরোর যত গুণ এন্টি হিরোর সেসব গুণ থাকে না।

রাজ-রাজাদের সময় রাসপুতিনও যেমন থাকেন, তেমনি ম্যাকিয়াভ্যালি বা চাণক্যরাও থাকেন। ইতিহাসের গতিপথ পরিবর্তনে তারা অন্যতম ভূমিকা পালন করেছেন। সিরাজুল আলম খান কোনোক্রমেই রাসপুতিন ছিলেন না, তবে চাণক্য বা ম্যাকিয়াভ্যালির মতো অপরিহার্য হয়ে উঠতে পারেননি কখনোই। সম্ভবত তার সেই মেধা ছিল না। তারপরও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার নাম চিরদিন মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আমীর খসরু : গবেষক ও জ্যেষ্ঠ সাংবাদিক

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১০

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১২

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৩

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৪

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৫

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৬

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৭

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৮

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৯

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

২০
X