কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়কদের নিয়ে ১৫ রাজনৈতিক দলের নেতাদের বিবৃতি

বাঁ থেকে আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ। ছবি : সংগৃহীত
বাঁ থেকে আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটক সমন্বয়কদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ১৫ রাজনৈতিক দলের নেতারা। 

রোববার (২৮ জুলাই) এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিবৃতিতে নেতারা বলেন, গত শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে তুলে নেওয়ার পরে শনিবার রাতে আবার আরও ২ সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে তুলে নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতারা আরও বলেন, তাদের সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি ব্লক রেইডের নামে পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় রাতের গভীরে চিরুনি অভিযান চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের আটক করা অবিলম্বে বন্ধ করারও দাবি জানাচ্ছি।

যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম লালা, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির সেক্রেটারি শাহাদাত হোসেন সেলিম, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণঅধিকার পরিষদের এক অংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, গণঅধিকার পরিষদের অপর অংশের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১০

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১১

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১২

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৩

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৪

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৫

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৬

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৭

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

২০
X