কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি সর্বদলীয় ছাত্রঐক্যের

ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক। পুরোনো ছবি
ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক। পুরোনো ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা।

বুধবার (৩১ জুলাই) বিকেলে সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল প্রেরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে সাবেক ছাত্র নেতারা বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এই ছয় সমন্বয়ককে নিরাপত্তা দেওয়ার হাস্যকর খোঁড়া যুক্তি দাঁড় করিয়ে গত কয়েকদিন ধরে ডিবি হেফাজতে আটকে রাখা হয়েছে। এভাবে আটকে রেখে ভয়-ভীতি দেখিয়ে যে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হচ্ছে, তা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়।

চলমান আন্দোলনকে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, এই সরকার কোটা সংস্কারের যৌক্তিক ও ন্যায়সংগত দাবিতে সারা দেশে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করার নিষ্ঠুর পথ বেছে নিয়েছে।

নেতারা বলেন, সরকার আন্দোলন দমনে ব্যর্থ হয়ে গদি টিকিয়ে রাখতে কারফিউ দিয়ে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সরকার নিজেরাই নানা সহিংসতা ঘটিয়ে বিরোধী রাজনৈতিক দলের ওপর দায় চাপিয়ে দেশব্যাপী নির্বিচারে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে।

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে তারা বলেন, কেবলমাত্র বর্তমান সরকারের পদত্যাগ এবং দল নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সত্যিকার নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে বর্তমান রাজনৈতিক সংকটের স্থায়ী টেকসই সমাধান হতে পারে।

বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা দেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য দমনপীড়ন ও গ্রেপ্তার বন্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে চলমান আন্দোলনকে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১০

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১১

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১২

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৩

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৫

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৬

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৭

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১৮

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১৯

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

২০
X