কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৪:৩৮ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতাকেই মানবিক বাংলাদেশ গড়তে হবে : ইসলামী সমাজ

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী সমাজ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসলামী সমাজ। ছবি : কালবেলা

ইসলামী সমাজেরর আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ছাত্রনেতাদের নেতৃত্বে ছাত্র, শ্রমিক ও জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে জাতীয় জীবনে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের পথ পরিষ্কার হয়েছে। এই ছাত্র-জনতাকেই মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (০৬) জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজ আয়োজিত ‘বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের উপায়’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিপ্লবী ছাত্রনেতাদের বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে ঐকমত্য পোষণ করে সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে সৃষ্টিকর্তা আল্লাহর আইন-বিধানের ভিত্তিতে সংবিধান রচনা করলেই মানুষের জীবনে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন হবে এবং সব ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করতে পারবে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে এবং আল কুরআনের আইন-বিধানের ভিত্তিতে সংবিধান রচনা করে এ সংবিধানের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তা না হলে সফল বিপ্লবের ফলাফল ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে।

ইসলামী সমাজের আমির দেশবাসী সবাইকে লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর বন্ধ করার জন্য পাড়ায়-মহল্লায় কমিটি গঠন করে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি সাহসী বিপ্লবী ছাত্র-জনতাকে ধন্যবাদ জানান এবং আন্দোলনে আহত ও নিহত লোকদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইয়াছিনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমির হোসাইন, আজমুল হক, আসাদুজ্জামান বুলবুল, মো. নুরুদ্দিন, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X