কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৪:৪৮ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির একদফা

দাবি আদায়ে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি আসছে

বিএনপির পতাকা। ছবি : সংগৃহীত
বিএনপির পতাকা। ছবি : সংগৃহীত

ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি ও তার শরিক দলগুলো।

আগামীকাল শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে তারা।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বিএনপি ও শরিকদের সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : এবার আমরা সফল হবোই

ওই সূত্রটি আরও জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই বিএনপি ও তার শরিকরা এ কর্মসূচি ঘোষণা করবে। ঘোষণার পর যুগপৎভাবে এ কর্মসূচি পালন করবে দলগুলো।

এরইমধ্যে রাজধানী ঢাকার সব গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে আগামীকাল শনিবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ১২ দলীয় জোট।

শুক্রবার বাদ জুমা রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন : অপরাজনীতি মোকাবিলায় আমরা প্রস্তুত : নাছিম

জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় মহাসমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক।

আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসার, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, জমিয়তে উলামায়ে ইসলাম, মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান এডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব এডভোকেট আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ডক্টর জাবেদ মোহাম্মদ সালেহ উদ্দিন, সহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১০

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১১

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১২

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৩

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৪

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৫

ব্রাজিলের জালে জাপানের গোল

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৭

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৯

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

২০
X