কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শান্তি-শৃঙ্খলা ও অর্থনীতি স্বাভাবিক করুন : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের নেতাকর্মীরা সমাবেশ শেষে মিছিল বের করেন। ছবি : কালবেলা
খেলাফত মজলিসের নেতাকর্মীরা সমাবেশ শেষে মিছিল বের করেন। ছবি : কালবেলা

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে অর্থনীতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিগত ১৫ বছর ধরে অসংখ্য মানুষকে গুম-খুন করেছে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেও শত শত সাধারণ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে আহত ও পঙ্গু করেছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-জনতা হাসিনা ও তার দোসরদের শাস্তির পথ সুগম করেছে। এ বিজয় আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব ছিল না। এ গণঅভ্যুত্থানে হাসিনা ও তার দোসররা ছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সবারই অংশগ্রহণ ছিল। আমরা সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাই। শহিদদের জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত খেলাফত মজলিসের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। শেখ হাসিনা চেয়েছিল সেনাবাহিনী দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী রাজি হয়নি। আলহামদুলিল্লাহ, দেশের মানুষ আজ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে। এখন আমাদের দেশকে নতুনভাবে গড়ে তোলার সময় এসেছে। খুনিদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। ছাত্র-জনতার গণদাবিগুলোকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তার কার্যক্রম শুরু করবে আমরা প্রত্যাশা করি।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নায়েবে আমির আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় নেতা ফেরদাউস বিন ইসহাক, জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কাজী মিনহাজুল আলম, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ মহানগরীর ইলিয়াস আহমদ, শ্রমিক মজলিসের আবুল কালাম, আলী আকরাম, দেওয়ান আবদুল হান্নান, ইসলামী যুব মজলিসের মুফতি শাব্বির আহমদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X