কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসীরা দেশের অর্থনৈতিক যোদ্ধা : জাগপা

জাগপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। ছবি : কালবেলা
জাগপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। ছবি : কালবেলা

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ১২ দলীয় জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

তিনি বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক যোদ্ধা। আমরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করব।

শনিবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হোটেলে জাগপা যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রহমত উল্লাহ এসব কথা বলেন।

জাগপা যুক্তরাষ্ট্র শাখার এই সভাপতি বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। তিনি ভারতে পালিয়ে গেছেন। এখন সেখান থেকে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি ফেলানীসহ সীমান্তে নিহত পরিবারগুলোকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের কৃষিখাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, ভারত সরকারের কাছে তার ক্ষতিপূরণ দাবি করারও আহ্বান জানান।

অন্তর্বর্তীকালীন সরকার দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরানো, সুশাসন প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X