কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচির দিন জরুরি যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। আজ শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যৌথসভায় আওয়ামী লীগের নির্ধারিতসংখ্যক নেতা, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : রাজপথে আওয়ামী লীগ

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় দলের নেতাকর্মীরা। এ সময় দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ রাজপথে নেমেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা। শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই গাবতলীসহ ঢাকার গুরুত্বপূর্ণ চার প্রবেশপথে দেখা যায় তাদের।

এমন পাল্টাপাল্টি কর্মসূচির দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি অবজার্ভ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১০

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১১

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

১৩

চবির সিনেট সদস্য হলেন ৫ এমপি

১৪

বিশ্বকাপের মাঝেই ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৫

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি

১৬

কুমিল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ 

১৭

৩৭ লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

১৮

আজই ব্রাজিলের সিংহাসন দখলে নিবে জার্মানি?

১৯

মা-বোনসহ ঢাবির ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত

২০
X