কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ১২:২১ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজপথে আওয়ামী লীগ

সড়কে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান। ছবি : কালবেলা
সড়কে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান। ছবি : কালবেলা

রাজপথে নেমেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা। শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই গাবতলীসহ ঢাকার গুরুত্বপূর্ণ চার প্রবেশপথে দেখা যায় তাদের।

সড়কে অবস্থানের পাশাপাশি রাজধানীর আমিনবাজার ও গাবতলীতে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেন আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাকিব আহমেদের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। ঢাকা-আরিচার মতো গুরুত্বপূর্ণ সড়কে কোনো অবৈধ কর্মসূচির সুযোগ নেই বলে গণমাধ্যমকে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফি।

এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, ‘ডিএমপির বিধিনিষেধের কারণে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়ার বদলে আইনের প্রতি শ্রদ্ধা রেখে দলীয় কার্যালয়গুলোতে শান্তিপূর্ণ সতর্ক অবস্থান করছেন দলের নেতাকর্মীরা। বিএনপি যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি।’

সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬ টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X