বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছুটছেন ডা. রফিক

ছাত্র-জনতার আন্দোলনের সময় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ডা. রফিক। ছবি : কালবেলা
ছাত্র-জনতার আন্দোলনের সময় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ডা. রফিক। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে রাজধানীর হাসপাতালে হাসপাতালে ছুটে যাচ্ছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি প্রতিদিনই কোনো না কোনো হাসাপাতালে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান ডা. রফিক। তিনি আহতদের তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন এবং যাদের উন্নত চিকিৎসা দরকার তাদের সুচিকিৎসার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন।

ডা. রফিকুল ইসলাম কালবেলাকে জানান, এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছেন। আহতের চিকিৎসা সেবা চলমান থাকবে বলে জানান তিনি।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক এই সম্পাদক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যাদের অঙ্গহানি হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। ভবিষ্যতে তাদের কৃত্রিম অঙ্গ সংযোজন করা হবে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত এবং সংঘর্ষে আহতদের পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সেলের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তারেক রহমান ও জুবাইদা রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যরা ঢাকা ও নারায়ণগঞ্জে গিয়ে হতাহত তিনটি পরিবারের খোঁজ-খবর নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X