বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি জনসাধারণের নিরাপত্তা দিবে : নিরব

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত জাহেদ হোসেনের বাসায় বিএনপি নেতা নিরব। ছবি : কালবেলা
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত জাহেদ হোসেনের বাসায় বিএনপি নেতা নিরব। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ এখন দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। জনসাধারণের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে বিরোধী মতের উপর দায় চাপানোর চেষ্টা করছে। যতদিন পর্যন্ত জান-মালের নিরাপত্তা নিশ্চিত না হবে ততদিন বিএনপি জনসাধারণের নিরাপত্তা দিয়ে যাবে।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত সিভিল অ্যাভিয়েশন স্কুলের ছাত্র জাহেদ হোসেনের বাসভবনে তার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নিহত জাহেদের বাবা জাহাঙ্গীর হোসেন কান্নায় ভেঙে পড়েন এবং হত্যার বিচার দাবি করেন।

সাইফুল আলম নিরব বলেন, আওয়ামী-বাকশালীরা আমাদের মানুষের মর্যাদা দেয়নি বরং আমাদের ক্ষেত্রে সবসময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে। আমাদের ওপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ আগে থেকেই ছিল। এমন কোনো জুলুম-নির্যাতন নেই যা আমাদের ওপর চালানো হয়নি। কিন্তু তারা বিএনপির অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি বরং শত শহীদ ও জুলুম-নির্যাতনের পথ ধরেই বিএনপি কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, গত ১৫-১৬ বছর শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাসহ অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে। শুধু তাই নয়, মানুষ ঘরে-বাইরে শান্তিতে ঘুমাতেও পারেনি। গুম-খুন এবং গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিলেন। সব গুম-খুনের ঘটনার বিচার হতে হবে। এটা দেশবাসীর চাওয়া।

এ সময় তেজগাঁও থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, তেজগাঁও কলেজের সাবেক ভিপি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান দুলাল, ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিশনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X